কুমিল্লায় ট্রাকের ধাক্কায় নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কাঠ বোঝাই একটি ট্রাকের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ২ জন রিকশার যাত্রী এবং একজন রিকশাচালক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে ওই দুই নারী রিকশায় করে যাওয়ার সময় চট্টগ্রামগামী কাঠ বোঝাই দ্রুত গতির একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই যাত্রী ও রিকশাচালক নিহত হন।
চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল্লাহ আল মাহফুজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed