Main Menu

পৃথিবীর সমান শতাধিক গ্রহের সন্ধান

বৈশাখী নিউজ ডেস্ক: পৃথিবীর সমান আরো শতাধিক গ্রহের সন্ধান পেয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা’র কেপলার টেলিস্কোপ। এ গ্রহগুলো অচেনা কিছু নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। একই সঙ্গে চিহ্নিত করা হয়েছে তথাকথিত উপযোগী এলাকায় ৯টি ছোট গ্রহ। উপযোগী এলাকা বলতে সেই এলাকাকে বলা হয় যেখানে পানি থাকার ও প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা প্রবল।

এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, কেপলার এ পর্যন্ত যেসব গ্রহ আবিষ্কার করেছে তা একটি ক্যাটালগে তালিকাভুক্ত করা হয়েছে। এতে এমন গ্রহের সংখ্যা ১২৮৪। নাসা বলেছে, এটাই হচ্ছে দূরবর্তী নতুন গ্রহের সবচেয়ে বড় ঘোষণা।

ক্যালিফোর্নিয়ায় অবস্থিত নাসার অ্যামিস রিসার্চ সেন্টারে কেপলার মিশন বিজ্ঞানী ড. নাতালি বাতালহা বলেছেন, আমাদের হিসাব বলে ছায়াপথে ১০০০ কোটিরও বেশি উপযোগী গ্রহ থাকতে পারে। যদি আপনি জানতে চান পরবর্তী উপযোগী গ্রহ বা বসবাসের মতো গ্রহ কতদূরে, তাহলে তার উত্তর হচ্ছে তার দূরত্ব ১১ আলোকবর্ষ দূরে।

Share





Related News

Comments are Closed