Main Menu

সিলেটে স্বেচ্ছাসেবক দলের ২ নেতার কারামুক্তি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের জালালাবাদ থানা শাখার যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন ও আশিকুর রহমান আশিক মুক্তিলাভ করেছেন। শুক্রবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তারা বের হলে কারাফটকে সংবর্ধনা প্রদান করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদল নেতা তছির আলী, মহানগর স্বেচ্ছাসেবক দল ৭,৮,৯ নং ওয়ার্ডের সমন্বয়কারী আজিজ খান সচিব, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল­াহ আল মামুন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সায়েস্তা রহমান, জামিল আহমদ, কবির আহমদ, আক্তার হোসেন প্রমূখ।

Share





Related News

Comments are Closed