ব্রিটেনের প্রথম নারী মুসলিম মেয়র মৌলভীবাজারের নাদিয়া
বৈশাখী নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের ক্যামডেনের কাউন্সিলর বাংলাদেশী বংশোদ্ভূত নাদিয়া শাহ মেয়র নির্বাচিত হয়েছেন। ক্যামডেন কাউন্সিলে ১১ মে বুধবার অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে লেবার কাউন্সিলর নাদিয়া শাহকে মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। ক্যামডেনের সরকারি ওয়েবসাইটে এ বিষয়ে নিশ্চিত করা হয়।
মেয়র হিসেবে শপথ নেওয়ার পর এক সাক্ষাৎকারে নাদিয়া জানান, তার এই অর্জন ব্রিটেনে এবং বাংলাদেশে নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা রাখবে। ক্যামডেন কাউন্সিলের মেয়র নাদিয়া শাহ ব্রিটেনের প্রথম মুসলিম নারী মেয়র।
ক্যামডেনে জন্ম নেওয়া নাদিয়ার পৈত্রিক নিবাস বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়ায়। নাদিয়ার বাবা মোহাম্মদ নজরুল ইসলাম ও মা আম্বিয়া ইসলাম মেয়ের এই অর্জনে অত্যন্ত আনন্দিত।
ব্যক্তি জীবনে নাদিয়া তিন সন্তানের জননী। নাদিয়ার স্বামী জলিল শাহ ক্যামডেন কাউন্সিলের ইনফরমেশন টেকনোলজি বিভাগের প্রধান হিসেব কর্মরত।
Related News
ওল্ডহামে নেবজার-এর অভিষেক ও ১০ বছর পূর্তি উদযাপন
ম্যানচেস্টার প্রতিনিধি: যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (NEBTJA)-এর অভিষেক ও প্রতিষ্ঠার ১০ বছরRead More
সাগরপথে গ্রিসে যাওয়ার সময় হবিগঞ্জের ৬ যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দালালের মাধ্যমে লিবিয়া থেকে সাগরপথে ইউরোপের দেশ গ্রিসেRead More



Comments are Closed