সিলেটে বাস উল্টে ৭ পুলিশ আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম : কানাইঘাটে হরতাল ডিউটি শেষে সিলেট ফেরার পথে পুলিশের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে পুলিশের ৭ সদস্য আহত হয়েছেন। আহতদের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জামায়াতের ডাকা হরতাল শেষে রাত সোয়া ৮টার দিকে সিলেট জেলা পুলিশের একদল সদস্য সিলেট-জ ১১-০০৩১ নাম্বার বাসে করে সিলেট ফিরছিলেন। পথিমধ্যে বাসের চালক নিয়ন্ত্রন হারালে বাসটি কানাইঘাট মুশাহীদ সেতুর পূর্ব পাশের্^ বায়মপুর গোল চত্বরে এসে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এ সময় পুলিশ সদস্যদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে বাসের ভিতর থেকে উদ্ধার করেন। খবর পেয়ে দ্রুত কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তিনি জানান বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের্^ উল্টে গেলে পুলিশের ৭ কনস্টেবল আহত হয়েছেন। তবে তাদের জখম গুরুতর নয়।
Related News
বিশ্বনাথে একই স্থানে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ পৌরশহরের কলেজ রোডের ডাকবাংলো ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিRead More
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More



Comments are Closed