দক্ষিন সুরমা থানায় ২শ’ জনকে আসামী করে র্যাব’র মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে র্যাব’র গাড়ি ভাঙচুরের ঘটনায় ২শ’ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার বিকালে দক্ষিণ সুরমা থানায় র্যাব’র দায়েরকৃত মামলায় ৫ জনের নাম উল্লেখ করা হলেও অন্যদের অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে।
নাম উল্লেখ করা ৫ আসামি লালাবাজার বাহাপুর গ্রামের শাহজাহান, সুহেল আহমদ, নজরুল, হাফিজ শফিক ও আব্দুর রহিম।
আটকের ভয়ে বাহাপুর গ্রামের পুরুষ লোকজন বাড়িঘর ছেড়ে আটক আতংকে ভুগছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ পারভেজ বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি এস এম আতাউর রহমান মামলার কথা স্বীকার করেন।
উল্লেখ্য, গত ১০ মে বিশ্বনাথে ডাকাত আটকে অভিযান চালানোর পর সিলেট ফেরার পথে রাত ১২টার দিকে লালাবাজারে গাড়ি থামায় র্যাব-৯’র একটি দল। এসময় স্থানীয় মসজিদে ঘোষণা দেওয়া হয়- বাজারে ডাকাত হানা দিয়েছে বলে। ফলে স্থানীয় লোকজন জড়ো হয়ে ভাঙচুর চালান র্যাব’র গাড়িতে।
Related News
সিলেটে শব্দদূষণের দায়ে ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার মুরাদপুর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮Read More
বিশ্বনাথে একই স্থানে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ পৌরশহরের কলেজ রোডের ডাকবাংলো ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিRead More



Comments are Closed