Main Menu

সিলেটে দলিল লেখক-হকার সংঘর্ষ : আহত ১৫

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সাব-রেজিস্টি মাঠের অবৈধ দখল নিয়ে দলিল লেখকদের সাথে হকার নামধারী রকিব বাহিনীর তুমুল সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার বেলা ৪টায় এ সংঘর্ষ শুরু হলে পুলিশসহ ১৫জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবরেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির লোকজন রেজিস্ট্রারি মাঠের পূর্ব পাশে বসা হকার মইন উদ্দিনের অবৈদ দোকান সরিয়ে নিতে বলেন। এতে তিনি রাজি না হলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হন।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের ছোড়া ইটপাটকেলের আঘাতে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ সদস্য রাজনসহ দু’পক্ষে অন্তত ১৫ জন আহত হন।
সিলেট হকার কল্যাণ সমিতির সভাপতি রকিব আলী জানান, কয়েকজন দলিল লেখক মইন উদ্দিনের দোকান সরিয়ে নেয়ার জন্য বলেন। এ নিয়ে আলাপকালেই তাদের কয়েকজন দোকানে হামলা করে গালাগালি করেন। এক পর্যায়ে তাদের আরো কিছু উশৃঙ্খল লোকজন এসে হকারদের উপর হামলা চালায় ও লুটপাট করে।
DSC_13 (25)বাংলাদেশ দলিল লেখক সমিতি সিলেট শাখার সভাপতি মামমদ আলী ও সাধারণ সম্পাদক ময়নুল হক খান জানান, গাড়ি পার্কিংয়ের জন্য কিছু জায়গার ছেড়ে দিতে অবৈধ হকারদের বললে তারা জড়ো হয়ে অতর্কিত হামলা চালায় দলিল লেখকদের উপর। তারা বলেন, শনিবারের মধ্যে হকার উচ্ছেদ ও এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে সারাদেশে দলিল লেখা বন্ধ করে দেয়া হবে।
এব্যাপারে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ জানান, একটি অস্থায়ী দোকান সরানো নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ থামাতে পুলিশ ৩২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বওে জানান তিনি।

 

Share





Related News

Comments are Closed