Main Menu

ছাতকে চেলা নদীতে বালি উত্তোলন বন্ধ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বালি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে চেলা নদী হতে বালি উত্তোলন বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। এতে প্রায় কয়েক হাজার বালি ও নৌ পরিবহন শ্রমিক বেকার হয়ে পড়েছে। গত ৭ মে উপজেলার বিভিন্ন স্থান হতে নৌকা নিয়ে চেলানদীস্থ কাজীরগাঁও চর নামক স্থানে শ্রমিকরা বালি উত্তোলন করতে গেলে ইজারাদারের রয়েলিটি আদায়ের নামে সিরাজ মিয়া, আনোয়ার হোসেন ও দীন ইসলাম সহ কতিপয় লোকজন নৌকা হতে ধরে নিয়ে বালি শ্র্রমিক ও নৌ পরিবহন শ্রমিকদের উপর হামলা করলে শ্রমিকরা আহত হয় এবং বিভিন্ন গ্রামে দৌড়ে গিয়ে প্রাণ রক্ষা করে। এ হামলার প্রতিবাদে গত রোববার রাতে শহরে মাইকিংয়ের মাধ্যমে বালি উত্তোলন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করে শ্রমিকরা।
এ ব্যাপারে ছাতক একতা বালি উত্তোলন ও সরবরাহকারী নৌকা মালিক সমবায় সমিতির সদস্য দিলোয়ার হোসেন জানান, শ্রমিকরা হামলার শিকার হয়ে নিরাপত্তার জন্য থানায় মামলা দিলেও প্রভাবশালীদের ভয়ে মামলা নিচ্ছে না। শ্রমিকরা বালি উত্তোলন বন্ধ করায় ব্যবসায়ীরা প্রতিদিন প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতির সম্মুখিন হচ্ছেন এবং কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়ছেন। এ দিকে সোমবার সকালে বালি উত্তোলনকারীদের পক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

Share





Related News

Comments are Closed