ঝিনাইদহে গণহিস্টিরিয়ায় আক্রান্ত ১৫ শিক্ষার্থী
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আসাননগর-কুল্লাগাছা মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার সকালে গণহিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়ে আরো ৫জন মেয়ে শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ ৫ শিক্ষার্থীকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এই নিয়ে গত তিনদিনে ১৫ শিক্ষার্থী গণহিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়। এ ঘটনায় অন্য শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুর রহমান জানান, গত ৩দিন ধরে মেয়েদের মধ্যে এ রোগ দেখা দিচ্ছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসার পরই অসুস্থ হয়ে পড়ছে। তিনি আরো জানান, মাথা ঘোরা, বমির সাথে সাথে তারা অজ্ঞান হয়ে যাচ্ছে।
তিনি জানান, গত রোববার ৭ম শ্রেণির ছাত্রী রিমি, সপ্তম শ্রেণির ছাত্রী স্মৃতি, স্মৃতি বিশ্বাস, নদিয়া, জ্যোতি, ফারহানা, মুক্তি, শারমিন, সকিনা এবং আজ মঙ্গলবার ৮ম শ্রেণির ছাত্রী মিতা, নবম শ্রেণির ছাত্রী অহনা, তামান্না ও তানিয়া অসুস্থ হয়ে পড়ে।
তিনি জানান, অসুস্থদের প্রাথমিক ভাবে ও কয়েকজনকে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা: প্রভাষ কুমার দাস জানান, মুলত এটি মাসসাইকোলিজ ইলনেস রোগ। এটি সাধারণ প্রচন্ড গরম থেকে হয়। একজন আক্রান্ত হলে অন্যরা আতঙ্কগ্রস্থ হয়ে অসুস্থ হয়ে পড়ে। তবে এটি নিয়ে কারো ভয়ের কোন কারণ নেই।
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed