পাকিস্তানি হাইকমিশনারকে ডেকে কড়া প্রতিবাদ
বৈশাখী নিউজ ২৪ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যু দণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায় নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়ার কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। আজ সোমবার বিকালে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ প্রতিবাদ জানানো হয়।
বিকাল তিনটার দিকে হাইকমিশনার সুজা আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। প্রায় ১৫ মিনিট ধরে চলে এ বৈঠক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বি-পক্ষীয়, প্রশিক্ষণ ও কন্স্যুলার) মো. মিজানুর রহমান জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সমালোচনা করায় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে ডেকে প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে তাকে দেয়া একটি ফরমাল নোটেও প্রতিবাদ জানানো হয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলা হয়, ‘জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে দায়ের করা রিভিউ পিটিশন বাংলাদেশের সুপ্রিমকোর্ট খারিজ করে দেয়ার বিষয়টি আমরা গভীর উদ্বেগ ও বেদনার সঙ্গে লক্ষ্য করছি’।
এর আগে যুদ্ধাপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরী, আলী আহসান মুজাহিদ, আব্দুল কাদের মোল্লাসহ অন্যান্যদের মৃত্যুদণ্ড কার্যকরের আগে অনুরূপ প্রতিক্রিয়া দেখিয়েছিল পাকিস্তান। প্রতিবারই পাকিস্তানের এ ধরনের প্রতিক্রিয়ার কড়া প্রতিবাদ জানিয়ে আসছে বাংলাদেশ।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed