সিলেটে মামলা করে বিপাকে নির্যাতিতা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ধর্ষণ প্রচেষ্টার মামলা করে বিপাকে পড়েছেন বাদীনি। মামলার একমাত্র আসামী জেলহাজতে থাকলেও তার আত্মীয় স্বজন ও সহকর্মীদের অব্যাহত হুমকিতে বাড়ি ছাড়া ভিকটিম। সন্তানদের নিয়ে আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খিদের বাড়িতে লুকিয়ে বসবাস করছেন। পুলিশ বলছে, মামলা তদন্তকাজ শেষের দিকে। দ্রæত চার্জশিট প্রদান করা হবে। বাদীকে কেউ হুমকি দিয়ে মামলার আপোষের চেষ্টার অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মামলা সূত্রে জানা যায়, সিলেট সদর উপজেলার জালালাবাদ থানা এলাকার মোহাম্মদীয়া আবাসিক এলাকার দুসকী গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে শেখ শোয়েব আহমদ ওই গৃহিনীকে (৩৫) কু-প্রস্তাব দিয়ে আসছিলো। এতে তিনি রাজী না হওয়ায় ১৬ এপ্রিল মেয়েকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে শোয়ের ওই গৃহিনীকে লাঞ্ছিত করে। এ ঘটনায় তিনি বিচার প্রার্থী হলে ক্ষুব্ধ হয়ে উঠে শোয়েব। পরবর্তীতে ১৯ মার্চ রাতে শোয়ের ওই মহিলার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্ঠা চালায়। এসময় মহিলার আর্তচিৎকারে সন্তান ও প্রতিবেশিরা এগিয়ে আসলে শোয়েব পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতা মহিলা বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা (নং-(০২(০৫)১৫) করেন। মামলার পরদিন গত ২ এপ্রিল পুলিশ একমাত্র আসামী শোয়েবকে গ্রেফতার করে। শোয়েবকে গ্রেফতারের পর মামলা প্রত্যাহারের জন্য নির্যাতিতাকে নানা ধরণের ভয়ভীতি প্রদর্শণ করে আসছে তার স্বজন ও সহকর্মীরা। তারা মামলাটি আপোষ করার জন্য চাপ দিচ্ছে।
মামলার বাদী জানান, মামলাটি আপোষের জন্য বিভিন্নমুখী চাপ রয়েছে। আমাকে দুশ্চরিত্র হিসেবে উপস্থাপন করতে জেলহাজতে থাকা আসামীর বাড়িতে একাধিক বৈঠক হয়েছে। আমাকে জানানো হয়েছে, স্থানীয় জনপ্রতিনিধিরাও বৈঠকে ছিলেন। মামলা আপোষ না করলে আমি বিপদে পড়বো। ফলে আতঙ্কিত হয়ে আমি সন্তানদের নিয়ে লুকিয়ে বসবাস করছি।
এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি আকতার হোসেন জানান, মামলা তদন্তকাজ শেষের দিকে। দ্রæত চার্জশিট প্রদান করা হবে। বাদীকে কেউ হুমকি দিয়ে মামলা আপোষের চেষ্টার অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বাদীকে একটি জিডি করার পরামর্শ দিয়েছি।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed