হবিগঞ্জে শিশু হত্যায় ৫ জনের ফাঁসি
হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জে জিয়াউল হক হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
আজ সোমবার (৯ মে) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন আলী হায়দার, রেনু মিয়া, আবদুল আহাদ, হাবিব মিয়া ও রঞ্জু মিয়া। এর মধ্যে রঞ্জু মিয়া পলাতক রয়েছেন। বাকি ৪ আসামির স্বাভাবিক মৃত্যু হয়েছে।
হবিগঞ্জের অতিরিক্ত পিপি আবদুল আহাদ ফারুক জানান, আসামিরা ১৯৯৪ সালের ১৩ মে বানিয়াচংয়ের আগুয়া গ্রামের জিয়াকে ডেকে নিয়ে হত্যা করেন। তার লাশ পরদিন পঁচাসিংদা গ্রাম থেকে উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে জিয়ার মা রুপচান বিবি মামলা করলে পুলিশ তদন্ত করে নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed