জৈন্তাপুরে ট্রাক উল্টে নিহত ১, অাহত ৫
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ও অপর ৫জন অাহত হয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ মে) সকাল ৭টায় শ্রমিক নিয়ে পাথর লোডের উদ্দেশ্য জাফলং যাওয়ার পথে একটি ট্রাক সিলেট-তামাবিল মহাসড়কের কদমখাল এলাকায় পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১জনের মৃত্যু হয় এবং অপর ৫জন অাহত হন। নিহত জহির উদ্দিন (৩২) উপজেলার ভিত্রিখেল তেতইর তল গ্রামের মৃত অাব্দুল মজিদ উরফে মজ্জা মিয়ার ছেলে।
এ ঘটনায় অাহতরা হলেন- একই গ্রামের তারা মিয়ার ছেলে হাসান অাহমদ (২১), হাবিব অালীর ছেলে মুমিন উদ্দিন (২৫), খোরশেদ অালমের ছেলে হোসেন অাহমদ(২০), বাচ্ছু মিয়ার ছেলে সেলিম অাহমদ(২০), মৃত অাব্দুল মজিদ উরফে মজ্জা মিয়ার ছেলে খলিলুর রহমান (২২)৷ ঘটনার পর পর এলাকাবাসী অাহতদের উদ্ধার করে দ্রুত জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বৃহত্তর জৈন্তাপাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি ও নবনির্বাচিত নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট। তিনি জানান চালকের অজ্ঞতার কারনে এবং হেল্পার দিয়ে গাড়ী চালানোর কারনে এ দূর্ঘটনাটি ঘটে৷
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে অাসেন। এরির্পোট লেখা পর্যন্ত নিহতের লাশ থানা হেফাজতে রয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed