জৈন্তাপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে বজ্রপাতে ছয়ফুল অালম কুটি (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পিতবার (৫ মে) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ছয়ফুল অালম কুটি জৈন্তাপুর উপজেলার দিগারাইল পূর্বপাড়া গ্রামের মৃত মজিদ অালীর ছেলে। বৃহস্পতিবার সকালে গরু নিয়ে মাঠে হাল চাষের জন্য বের হলে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়ফুল অলম কুটি মিয়া ও ১টি হালের গরুর মৃত্যু হয়।
দিগারাইল গ্রামের যুবক বাহার জানান- বিকট অাকারে বজ্রপাত ঘটে। এসময় গরুর হাম্মা ডাক শুনে এগিয়ে গিয়ে কুটি মিয়াকে জমি হতে উদ্ধার করে দ্রুত জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অাসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির কবির জানান এ বিষয়ে তিনি কোন সংবাদ পাননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed