Main Menu

জৈন্তাপুরে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ক্লাস বর্জন

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে টানা তৃতীয় দিনে ৪ দফা দাবীতে জৈন্তাপুর তৈয়ব অালী কৃষি প্রযুক্তি ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ক্লাস বর্জন এবং বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছে।
৪ দফা দাবী অাদায়ের লক্ষে ৫মে সকাল ১০টায় প্রতিষ্ঠানে ছাত্র/ছাত্রীরা উপস্থিত হয়ে তৃতীয় দিনের মত ক্লাস বর্জন করে। পরে সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠান হতে বিক্ষোভ মিছিল সহ শিক্ষার্থীরা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে গিয়ে পথসভা করে। ফাইনাল বর্ষের ছাত্র ইকবালুর রশিদ এর সভাপতিত্বে এবং ৪র্থ পর্বের ছাত্র রেজাউল করিমের পরিচালনায় বক্তব্য রাখেন ফয়েজ অাহমদ, শাহরিয়ার, অাশিকুর রহমান, মারুফ অাহমদ, অনন্ত দেব নাথ, মুক্তা রানী, মনিরা বেগম প্রমুখ৷ বিক্ষোভ মিছিল ও পথ সভা শেষে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ খালেদুর রহমানের কাছে ৪দফা দাবী জানিয়ে স্বারকলিপি প্রধান করে৷

Share





Related News

Comments are Closed