ব্যক্তিগত গাড়িতে সাংবাদিক ও পুলিশ স্টিকার লাগানো যাবেনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রতিষ্ঠানের নির্দিষ্ট স্টিকার বাদে ব্যক্তিগত গাড়িতে আলগা কোনো স্টিকার লাগানো যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বুধবার সকালে ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অপরাধীরা সংবাদপত্রের, পুলিশের এবং অ্যাডভোকেটের আলগা স্টিকার ব্যবহার করে পার পেয়ে যাচ্ছে। ব্যক্তিগত গাড়িতে এ ধরণের আলগা স্টিকার ব্যবহার করা যাবেনা। যারা প্রকৃত সাংবাদিক তাদের প্রতিষ্ঠানের লোগোযুক্ত-স্টিকার ব্যবহার করতে হবে। অন্যান্যদের ক্ষেত্রেও একই নিয়ম। এছাড়া রাজধানী ঢাকায় গাড়িতে বেআইনিভাবে হাইড্রোলিক হর্ন যারা ব্যবহার করছেন তাদের সেটি খুলে ফেলতে হবে। নয়তো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed