ঝিনাইদহে ভারতীয় সুন্দরীতে সয়লাব
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি: ভারতীয় আম যার নাম সুন্দরী। দেখতে খুবই সুন্দরী বিধায় নাম রাখা হয়েছে সুন্দরী। কিন্তুু এই সুন্দরীদের শরীরে রয়েছে মারাত্মক ধরনের বিষ। আর এই ভারতীয় আম সুন্দরীতে সয়লাব হয়ে গেছে ঝিনাইদহের কমবেশি প্রতিটি ফলের দোকান। হলুদের আভা এবং বোঁটার দিকে টকটকে লাল। ফলে সহজেই ক্রেতাকে আকৃষ্ট করে এই সুন্দরীরা।
ক্রেতা আকৃষ্ট করতে ফল বিক্রেতারা সুন্দর করে সাজিয়ে রাখেন এই সুন্দরী আম গুলোকে। দিনের পর দিন এই আম দোকানে থেকে গা কুঁচকে যাচ্ছে অথচ নষ্ট হচ্ছে না এমন কি পচনও ধরছে না। বিষাক্ত রাসায়নিক দিয়ে পাকানো আম মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর হলেও দেখার কেউ নেই।
ঝিনাইদহের প্রায় প্রতিটি ফলের দোকানে এসব আম সাজিয়ে রাখা হয়েছে। রাসায়নিক দিয়ে ও কৃত্রিম উপায়ে আমগুলো পাকানো হয়েছে। লোকজন শুধু এর বাহ্যিক রূপ দেখে মুগ্ধ হচ্ছেন।
ভারতের মাদ্রাজ থেকে আসা এ আমের নামও আবার কোন কোন ফল ব্যবসায়ী দিচ্ছেন গোপাল বাহার। আমাদের দেশীয় আম বাজার আসার আগেই এই সুন্দরী বাজারে আসায় কদরও একটু বেশি।
ব্যবসায়ীরা জানান, সাধারণত মৌসুম শুরুর আগ থেকে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ভারতীয় সুন্দরী আমে বাজার সয়লাব হয়ে যায়। এবারও অবস্থা তাই। দামও বেশ চড়া। ঝিনাইদহের বাজারে কেজি প্রতি আম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকা দরে।
সুন্দরী আমের ছবি তোলার সময় একজন ক্রেতা জানান,
সোমবার বাজার থেকে ১কেজি আম ক্রয় করে বাসায় গিয়ে খাবার সময় বাধলো আরেক জ্বালা । তিনি অভিযোগ করেন ভিতরে এখনো আমের আটি বাঁধেনি, খেতেও মিষ্টি না আমের ভিতরে সাদা।
ফল ব্যবসায়ীর সাথে আলাপকালে তিনি বলেন আমরা এগুলো মানবদেহের জন্য ক্ষতিকর জেনেও ব্যবসার খাতিরে বিক্রি করছি।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More
খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন রায়েরমহল এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদেরRead More



Comments are Closed