সিলেটে ছাত্রদল নেতা কাইয়ূম আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ এমসি কলেজ শাখার আহবায়ক ও সিলেট জেলা ছাত্রদল নেতা আবদুল কাইয়ুম কে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
মঙ্গলবার (৩ মে) বেলা ৩টার দিকে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংলগ্ন রিফাত এন্ড কোম্পানীর সামনে থেকে তাকে আটক করে পুলিশ।
কাইয়ুম কে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল। তিনি জানান কাইয়ুম এর বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
এসময় আবদুল কাইয়ুম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশ্বনাথ সদর ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী জালাল উদ্দিনের পক্ষে প্রচারনার কাজে ব্যস্থ ছিলেন বলে জানা গেছে।
আবদুল কাইয়ুমকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাই বলেন, সে একজন পলাতক আসামী। তার বিরুদ্ধে থানায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed