ঈশ্বরদীতে স্ত্রীকে পুড়িয়ে মারলো পাষন্ড স্বামী
পাবনা প্রতিনিধি: পাবনা জেলার ঈশ্বরদীতে স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মেরেছে মাদকাসক্ত পাষন্ড স্বামী। নিহত স্ত্রীর নাম সালমা খাতুন (৩৩)। সে ঈশ্বরদীর বাঘইল পূর্বপাড়া সাকো এলাকার নূরা ঘরামির মেয়ে। পাষন্ড স্বামীর নাম সাহাবুল হোসেন(৪০)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দেড়যুগ আগে সালমা ও সাহাবুল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঈশ্বরদীর দিয়াড় বাঘইল রেললাইন সংলগ্ন ইউপি কার্যালয়ের পেছনের এলাকায় বসবাস করছে। সালমা ইপিজেডের একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন। সেখান থেকে উপার্জিত আয় থেকে সে ৫০ হাজার টাকা মেয়ে শারমিনের বিয়ের জন্য ব্যাংকে রেখে দেন । স্বামী সাহাবুল ওই টাকা ব্যাংক হতে উঠিয়ে তাকে দেবার জন্য বার বার চাপ প্রয়োগ করে।
সর্বশেষ রবিবার রাতে মাদকাসক্ত সাহাবুল হোসেন সালমার কাছে টাকা চায়, সালমা টাকা দিতে রাজি না হওয়ায় বাকবির্তকের এক পর্যায়ে তাকে বাড়ির বাইরের একটি গাছ তলায় নিয়ে গিয়ে মুখ ও হাত বেঁধে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় সালমার চিৎকারে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, সাহাবুল মাদকাসক্ত। টাকার জন্য প্রায়ই সে সালমাকে নির্যাতন করত।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed