প্রেসক্লাবে ঢুকে ৪ সাংবাদিককে কুপিয়ে জখম
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনী প্রেসক্লাবে হামলা চালিয়ে প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলামসহ তিন সাংবাদিককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ফেনী প্রেসক্লাবের সদস্য শেখ ফরিদ উদ্দিন জানান, রাত ৮টার দিকে একদল লোক প্রেসক্লাবে প্রবেশ করে সভাপতি রফিকুল ইসলামকে কুপিয়ে জখম করে।
এ সময় একাত্তর টিভির ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলু, এশিয়ান টিভির ফেনী প্রতিনিধি জাফর সেলিম ও দৈনিক দিনকাল প্রতিনিধি মফিজুর রহমান তাদের ধারালো অস্ত্রের কোপে আহত হন।
সভাপতি রফিকুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গাজী মজিবুর রহমান জানান, রফিকুল ইসলামের মাথায়, হাতে ও শরীরের বেশ কয়েকটি স্থানে কোপের চিহ্ন রয়েছে।
হাসপাতালে আহত রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সময় টিভির ফেনী ব্যুরো প্রধান বখতেয়ার ইসলাম মুন্না, মাছরাঙ্গা টিভির ফেনী প্রতিনিধি জমির বেগ, জয়লষ্কর ইউপি চেয়ারম্যান জয়নাল হাজারীর সাবেক পিএস মিলন তার ওপর হামলা করেছেন।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed