ছাতকে আগুনে বসতঘর পুড়ে ছাই, ১৫ লাখ টাকার ক্ষতি
ছাতক প্রতিনিধি : ছাতকে পল্লীতে ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসতঘর ভস্মীভূত হয়েছে। অগ্নিকান্ডে বসতঘর ও মালামাল পুড়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গত রোববার গভীর রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরগাতি-নোয়াগাঁও গ্রামের মৃত ইসকান্দর আলীর পুত্র আমির উদ্দিনের বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে বসতঘর সংলগ্ন খড়ের ডিবিতে দূর্বত্তরা আগুন ধরিয়ে দিলে মুহূর্তের মধ্যে তা চারপাশে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই আসবাবপত্র, টাকা, স্বর্নালঙ্কার ও মালামাল পুড়ে যায়।
দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির অগ্নিকান্ডের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অগ্নিকান্ডের ব্যাপারে এখনো সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে কেউ ঘরে আগুন লাগিয়েছে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed