সিলেটে জামায়াতের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন- বিচারের নামে জামায়াতের শীর্ষ জাতীয় নেতাদের হত্যা করে ওলী-আউলিয়ার এই বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন নির্মুলের ষড়যন্ত্র সফল হবেনা। বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সাহসী সিপাহশালার মাওলানা মতিউর রহমান নিজামীকে নিয়ে কোন ষড়যন্ত্র জাতি বরদাশত করবেনা। কথিত মানবতাবিরোধী অপরাধ নয় ইসলামী আন্দোলনে নেতৃত্ব দেওয়াই ছিল মাওলানা নিজামীর অপরাধ। একজন প্রখ্যাত আলেমে দ্বীন ও ইসলামী চিন্তাবিদ মাওলানা নিজামী সফল মন্ত্রী হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশে-বিদেশে সুনাম এবং সুখ্যাতি অর্জন করেছেন। তিনি দু-দুইবার বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সরকার রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা বায়বীয় অভিযোগে মামলা দায়ের করে তাকে হত্যার ষড়যন্ত্র করছে। বিচারের নামে নাটক মঞ্চস্থ করে নিরপরাধ নেতৃবৃন্দকে হত্যার প্রতিহিংসার রাজনীতি সরকারকে পরিহার করতে হবে। অবিলম্বে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী সহ কারাগারে আটক সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন।
সোমবার জামায়াত কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসুচীর অংশ হিসেবে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ মিথ্যা মামলায় কারাগারে আটক সকল রাজবন্দীদের মুক্তির দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে সিলেট মহানগর জামায়াত। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মো: ফখরুল ইসলাম, মহানগর সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, জামায়াত নেতা মুফতী আলী হায়দার, মু. আজিজুল ইসলাম, চৌধুরী আব্দুল বাছিত নাহির ও ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন- মিথ্যা বায়বীয় অভিযোগে আমীরে জামায়াতকে হত্যার ষড়যন্ত্র জাতি মেনে নেবেনা। বিচারের নামে অবিচার চালিয়ে নিরপরাধ শীর্ষ জামায়াত নেতৃবৃন্দকে হত্যার প্রতিহিংসার রাজনীতি পরিহার করুন।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed