Main Menu

সরকারের অপকর্মের জবাব দিতে ধানের শীষকে বিজয়ী করুন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট-৩ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, উন্নয়নের স্বার্থে ধানের শীষের বিজয় নিশ্চিত করুন। বিগত দিনে ইউনিয়নের উন্নয়নমূলক কাজগুলো বর্তমান চেয়ারম্যান আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। উন্নয়নের স্বার্থে এবং উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে পুনরায় ইকবালকে ভোট দিয়ে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের সকল অপকর্মের জবাব দিতে ৭ মে’র নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
১ মে দক্ষিণ সুরমা উপজেলার ৫নং সিলাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেনের ধানের শীষের সমর্থনে ইউনিয়নের বৈরাগীবাজার, কলাবাগান ও নিজ সিলামে পৃথক পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিশিষ্ট মুরব্বী মালিক মিয়ার সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রদল নেতা সুহেল ইবনে রাজার পরিচালনায় পথ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহ মাহমদ আলী, সিলাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজমুল ইসলাম, বাদশা মিয়া। স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মজম্মিল আলী, মাহবুব চৌধুরী, দুলাল আহমদ, মোবারক হোসেন তুহিন, সোহেল আহমদ, শাহ জুনেদ, বেলাল আহমদ, জুনেদ আহমদ, মাহবুব হোসেন, শাহরিয়ার রিপন, কানন আহমদ, বাবুল আহমদ আদনান, আব্দুল কাদির, মিসবাউর রহমান দলা, জুরু মিয়া, কয়েছ আহমদ, রুমান আহমদ, রুবেল, শাকের, আল আমিন, কাশেম, মাহেল, মোস্তাক প্রমুখ।

Share





Related News

Comments are Closed