কমলগঞ্জে বিএনপি প্রার্থীদের মনোনয়ন প্রদান
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : আগামী ২৮ মে পঞ্চম দফা ইউনয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন পত্র প্রদান করা হয়েছে।
বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ১নং রহিমপুর ইউনিয়নের সাজিম আহমেদ তরফদার, ২ নং পতনঊষার ইউনিয়নে অলি আহমেদ খান, ৩নং মুন্সীবাজার ইউনিয়নের শফিকুর রহমান চৌধুরী, ৪নং শমসেরনগর ইউনিয়নের মো. আব্দুল মোহিত, ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নে গোলাম কিবরিয়া শফি, ৬ নং আলীনগর ইউনিয়নের এডভোকেট মো. আব্দুল আহাদ, ৭ নং আদমপুর ইউনিয়নের মো. আবদাল হোসেন, ৮ নং মাধবপুর ইউনিয়নের এস এম হারুনুর রশীদ ও ৯ নং ইসলামপুর ইউনিয়নে সুন্দর আলী।
গত ১লা মে রোববার বিকাল সাড়ে ৫টায় কেন্দ্রীয় বিএনপির সদস্য হাজী মুজিবুর রহমানের কমলগঞ্জের কুশালপুরস্থ বাসভবনে কমলগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত দলীয় চেয়ারম্যান প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন পত্র প্রদান করা হয়।
কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি হাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও বিএনপি নেতা অধ্যাপক ফজলুর রহমানের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মিনহাজ উদ্দিন, মোছাব্বির আলী, তোফজ্জল হোসেন টিটু, আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরওয়ার শোকরানা নান্না, উপজেলা যুবদল আহবায়ক আনসার শোকরানা মান্না প্রমুখ। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় বিএনপির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী আসন্ন ইউপি নির্বাচনে সকল ভেদাভেদ ভূলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করার আহবান জানান। তিনি দলীয় প্রার্থীর বিরুদ্ধে যারা অবস্থান নিবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
মৌলভীবাজারে নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে ফয়জুল ইসলাম (২২) নামে এক প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহRead More
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More



Comments are Closed