ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ি নজরুল গ্রেফতার
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের ইয়াবা ব্যবসায়ি নজরুল ইসলাম (২৭) কে ৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে ঠাকুরগাঁও চৌরাস্তায় তার নিজ দোকান আফজাল সু থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত নজরুল ইসলাম ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার মৃত আব্দুল সোবহানের এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়- ঠাকুরগাঁও থানার এএসআই সাজেদুলের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চৌরাস্তায় আফজাল সু দোকানে মাদক ব্যবসায়ি নজরুল কে ৫০ পিচ ইয়াবাসহ আটক করে। নজরুল ইসলাম এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে।
ঠাকুরগাঁও থানার এএসআই সাজেদুলে জানান, অত্যন্ত প্রভাবশালী মাদক ব্যবসায়ি নজরুল এলাকার উঠতি বয়সের যুবক ও ছাত্রদের জীবন ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। নজরুল এ এলাকার ইয়াবা ব্যবসার মুল হোতা। সে পাইকারী ব্যবসা করে ইয়াবার। ইয়াবার বড় বড় চালান এনে শহরের ছোট ব্যবসায়ীদের সরবরাহ করে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed