ফুলবাড়ীতে নানা আয়োজনে মহান মে দিবস পালিত
মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে পালিত হয়েছে মহান মে দিবস। এ উপলক্ষে রবিবার বিভিন্ন শ্রমিক সংগঠন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, শ্রমিক র্যালী, আলোচনা সভা, মধ্যহ্ন ভোজ, কুরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল ইত্যাদি।
মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন: ফুলবাড়ী শাখা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে আন্তর্জাতিক মহান মে দিবস পালনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রবিবার সকাল ৮টায় ফুলবাড়ী মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে আন্তর্জাতিক মহান মে দিবস পালনে দুই শতাধিক শ্রমিক একটি র্যালী বের করে। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাসস্ট্যান্ড মটর পরিবহন শ্রমিক ইউনিয়নে এসে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইউনিয়নের সভাপতি মোঃ শাহাজাহান আলী সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মহসিন আলী সরকার। এ সময় মে দিবস পালনে ইউনিয়ন কার্যালয়ে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সকল সদস্য ও শ্রমিকেরা উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী হোটেল ও রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন: ফুলবাড়ী হোটেল ও রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। মহান মে দিবস উপলক্ষে সকাল ৯টায় পৌর এলাকার দুলাল মার্কেট এ শাখা কার্য্যালয় থেকে একটি শোক র্যালী বের হয়, র্যালিটি পৌর শহর প্রদক্ষিণ করে পুনরায় হোটেল রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন কার্য্যালয়ে এসে শেষ হয়। র্যালী শেষে শ্রমিক ইউনিয়ন কার্য্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় হোটেল ও রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা, শ্রমিক নেতা মোঃ হামিদুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ আলাউল হোসেন, পৌর কাউন্সিলর শ্রী হারান দত্ত, কমল চন্দ্র সাহা, সভাপতি মোঃ মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাগর ওরফে লাল, সাংগঠনিক সম্পাদক মোঃ সুরুজ সরকার প্রমুখ। এ সময় সকল শ্রমিক সদস্যরা উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী রিক্সা ভ্যান একতা শ্রমিক ইউনিয়ন: ফুলবাড়ী রিক্সা ভ্যান একতা শ্রমিক ইউনিয়নের আয়োজনে আন্তর্জাতিক মহান মে দিবস পালনে র্যালী ফুলবাড়ী বাসস্ট্যান্ড কার্য্যালয় থেকে একটি শোক র্যালী বের হয়, র্যালিটি পৌর শহর প্রদক্ষিণ করে পুনরায় ফুলবাড়ী রিক্সা ভ্যান একতা শ্রমিক ইউনিয়নের কার্য্যালয়ে এসে শেষ হয়। র্যালী শেষে রিক্সা ভ্যান একতা শ্রমিক ইউনিয়নের কার্য্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মোঃ লাবু মিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া জাকির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা সেচ্ছাসেবকলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হারুনূর রশিদ বাবু। আরও বক্তব্য রাখেন, ফুলবাড়ী রিক্সা ভ্যান একতা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তোফা। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করাহয়।
এছাড়াও ফুলবাড়ী শ্রমিক ফেডারেশন, ফুলবাড়ী শাখা ট্রাক শ্রমিক ইউনিয়ন, ফুলবাড়ী শাখা ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন, ফুলবাড়ী নির্মাণ শ্রমিক ইউনিয়ন সহ আরও অনেক শ্রমিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন মহান মে দিবস নানা কর্মসূচীর মাধ্যমে পালন করেছে।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed