ঠাকুরগাঁওয়ে তিন চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তিন চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছে নির্বাচনী ভ্রাম্যমান আদালত।
রবিবার সন্ধ্যায় নির্বাচনী ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট রিফাত ফেরদৌস এই জরিমানা করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে স্থানীয় সরকার আইন ৮/২, ৮/৩, ৮/৫ ধারায় ৩১/১ শাস্তির বিধান অনুযায়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম বাবুকে ১০ হাজার, ঢোলার হাট ইউনিয়নের বিএনপির মনোনীত আব্দুল জব্বারকে ১০ হাজার ও রুহিয়া ইউনিয়নের বিএনপি মনোনীত আব্দুল মালেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাচনী ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট রিফাত ফেরদৌস জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় এই ৩ প্রার্থীকে জরিমানা করা হয়েছে। এছাড়া সকল প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচারণা চালানোর আহবান জানান।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed