সিলেটের ব্যবসায়ীর বাসায় ডাকাতি, স্বর্ন ও অর্থ লুট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর খাসদবির এলাকায় এক ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা, ১৫ ভরি স্বর্ণ ও দুটি মোবাইল লুট করেছে।
সোমবার (২ মে) ভোর রাতে খাসদবির আবাসিক এলাকায় পাথর ব্যবসায়ী জায়নাল মিয়ার বন্ধন জি ২৩/৩ নং বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতরা প্রথমে ঘরের জানালা ভেঙে ভেতর প্রবেশ করে। এ সময় তারা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। ডাকাতরা ঘরে থাকা নগদ টাকা, ১৫ ভরি স্বর্ণ, দুটি মোবাইল ও অন্যান্য মালপত্র লুটে নেয়। এ ছাড়া বাড়ির বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে ডাকাতরা।
এদিকে, খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তবে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল আলম জানিয়েছেন, খাসদবিরে ডাকাতি নয়, চুরি হয়েছে।
Related News
ফেসবুকে তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে সিলেটে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্টRead More
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More



Comments are Closed