মে দিবসে ফুলবাড়ীতে র্যালী, আলোচনা সভা
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: মহান মে দিবস উপলক্ষে দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসকে সামনে রেখে সকাল সাড়ে ৮টায় বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানী লিমিটেড এর শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর কার্য্যালয় থেকে একটি শোক র্যালী বের হয়। র্যালীটি বড়পুকুরিয়া খনি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পুনরায় শ্রমিক কর্মচারী ইউনিয়ন কার্য্যালয়ে এসে শেষ হয়। র্যালী শেষে বড়পুকুরিয়া শ্রমিক কর্মচারী ইউনিয়ন কার্য্যালয় চত্ত¡রে মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মে দিবস উপলক্ষে আলোচনা সভায় বড়পুকুরিয়া শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবুল কাশেম শিকদার এ সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল আলম, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম যুগ্ন সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিরউদ্দিন, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ শাহিনুর মন্ডল ও কার্যকরী সদস্য আজগর আলী প্রমুখ। আলোচনা সভা শেষে কাঙালি ভোজ বিতরণ করা হয়।
হোটেল ও রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের র্যালী ও আলোচনা সভা
মহান মে দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে হোটেল ও রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মহান মে দিবস উপলক্ষে সকাল ৯টায় পৌর এলাকার দুলাল মার্কেট এ শাখা কার্য্যালয় থেকে একটি শোক র্যালী বের হয়, র্যালিটি পৌর শহর প্রদক্ষিণ করে পুনরায় হোটেল রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন কার্য্যালয়ে এসে শেষ হয়। র্যালী শেষে শ্রমিক ইউনিয়ন কার্য্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় হোটেল ও রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা, শ্রমিক নেতা হামিদুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আলাউল হোসেন, পৌর কাউন্সিলর শ্রী হারান দত্ত, কমল চন্দ্র সাহা, সভাপতি মতিয়ার রহমান, সহ-সভাপতি মোঃ হাসান, সহ-সভাপতি মোঃ মজনু হক, সাধারণ সম্পাদক মোঃ সাগর ওরফে লাল, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সুরুজ সরকার, কোষাধ্যক্ষ আশরাফুল হোসেন, সহ-কোষাধ্যক্ষ সামিউল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ রুবেল, ক্রীড়া সম্পাদক নয়ন কুমার, প্রচার সম্পাদক মোঃ জামাল উদ্দিন প্রমুখ।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed