Main Menu

সিলেটে ১০ মামলার আসামি তপু গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অভিযান চালিয়ে মো. আলী আকবর তপু মিয়াকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অভিযোগে মোট ১০টি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে একটি জিআর ওয়ারেন্ট রয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে নগরীর রংমহল টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতার মো. আলী আকবর তপু মিয়া সুনামগঞ্জ সদর থানার তেঘরিয়া (অংশ), বড়পাড়া এলাকার মৃত মো. টিপু মিয়ার ছেলে। তিনি বর্তমানে সিলেট নগরীর দর্শন দেউড়ী এলাকায় বসবাস করতেন।

পুলিশ আরও জানায়, গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed