সুনামগঞ্জের মানবপাচারকারী ভাই-বোন সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে মানবপাচার ও দমন আইন দায়েরকৃত মামলায় ভাইবোনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানা পুলিশ সিলেটের শাহপরাণ থানা এলাকা থেকে পলাতক আসামিদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে চারটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলোÍ জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের মনফর আলীর মেয়ে সুভি বেগম (৩২) ও তার ভাই শামছুল মিয়া (২৯)।
থানা পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে কম টাকার লোভ দেখিয়ে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচার করে আসছিল। প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীদের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। তাদের ফাঁদে পড়ে অনেকেই নি:স্ব। আসামি সুভির স্বামী ইতালিতে এবং তার আরেক ভাই লিবিয়ায় বসবাস করে। এই চক্র অভিবাসন প্রত্যাশীদের ইউরোপের স্বপ্ন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।
ভুক্তভোগী জগন্নাথপুর বাজার ব্যবসায়ী শেলন ভান্ডারী জানান, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে আসামি সুভি বেগম বিদেশ প্রত্যাশী অনেকের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ওই নারীর স্বামী ও তার ভাই আন্তর্জাতিক মানবপাচার চক্রের সঙ্গে জড়িত। ইতালি পাঠানোর কথা বলে প্রতারণার মাধ্যমে তারা আমার নিকট থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপÍপরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
Related News
সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে রবজুল হক মোড়ল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহতRead More
দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫Read More



Comments are Closed