শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে বিপন্ন সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপন্ন একটি সোনালী হনুমানের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমরইলছড়া চা বাগানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চা বাগানের ভেতর বৈদ্যুতিক তারে শক খেয়ে হনুমানটি মাটিতে পড়ে যায়। বিষয়টি জানতে পেরে চা বাগানের লোকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে আহত সোনালী হনুমানটিকে উদ্ধার করেন। পরে দ্রুত চিকিৎসার জন্য সেটিকে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়।
তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা দেওয়ার আগেই গুরুতর আহত হনুমানটির মৃত্যু হয় বলে জানান উপস্থিত চিকিৎক।
পরে মৃত সোনালী হনুমানটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
Related News
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More
মৌলভীবাজারে যুবলীগের সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুইRead More



Comments are Closed