Main Menu

জৈন্তাপুরে বাসচাপায় মাদরাসাছাত্রী নিহত, আহত ৩

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কে বাস চাপায় নুসরাত তাসনিম (১৫) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

Manual8 Ad Code

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল গ্যাস ফিল্ডস মেইন গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসরাত তাসনিম ঢাকার যাত্রাবাড়ী থানার ধলাইপাড় এলাকার একটি মাদরাসার শিক্ষার্থী। আহতরা হলেন—মোহাম্মদ আলী (৩০), সুমাইয়া আক্তার (২৬) ও কুলসুম বেগম (৫৫)। তারা সবাই ঢাকার যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী তার বোন ও ভাগনিদের নিয়ে ঢাকা থেকে সিলেটে বেড়াতে আসেন। সোমবার সকালে তারা একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে জাফলংয়ের উদ্দেশে রওনা দেন। পথে চিকনাগুল গ্যাস ফিল্ডস মেইন গেইট এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি গেইটলক বাস অটোরিকশাটিকে চাপা দেয়।

Manual4 Ad Code

এ সময় অটোরিকশায় থাকা যাত্রীরা ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই নুসরাত তাসনিমের মৃত্যু হয়। গুরুতর আহত হন মোহাম্মদ আলী, সুমাইয়া আক্তার ও কুলসুম বেগম।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

Manual7 Ad Code

খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করে তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী দুর্ঘটনায় জানান একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ ও বাসটির বিষয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code