সিলেটে স্বামীর বন্ধুরা মিলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় স্বামীর বন্ধুদের হাতে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী ওই তরুণীকে।
গত বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের নগর ডেংরী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, ভুক্তভোগী তরুণীর স্বামী বর্তমানে সিলেট এয়ারপোর্ট থানার একটি মামলায় কারাগারে রয়েছেন। ২০ আগস্ট দুপুরে তাঁর স্বামীর বন্ধু নেহাল নামের এক যুবক ওই তরুণীকে ডেকে ডৌবাড়ী ইউনিয়নের নগর ডেংরি এলাকার একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যান। সেখানে আগে থেকেই আরও তিন যুবক উপস্থিত ছিলেন। ঘরে আটকে রেখে চার যুবক মিলে ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং ধর্ষণের সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার নগর ডেংরি এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে নেহাল (৩৭) এবং একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মাসুক (৩৮) । পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ভুক্তভোগীর স্বামীর বন্ধু ও পূর্ব পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নগর ডেংরী এলাকায় ওই গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ঘটনার পরপরই ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানানো হলে গোয়াইনঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিশেষ অভিযানের মাধ্যমে পুলিশ নেহাল ও মাসুককে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকি অভিযুক্তরা পলাতক রয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পাওয়ার সাথে সাথেই আমরা অভিযুক্তদের ধরতে অভিযান চালাই এবং দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার অন্য দুই পলাতক আসামি জুবের আহমদ (৩৫) ও মো. নিজাম উদ্দিন (৩৬)-কে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলমান রয়েছে এবং ভুক্তভোগী গৃহবধূর আইনি সুরক্ষা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Related News
বালাগঞ্জে সড়কজুড়ে ছোট-বড় গর্ত, দুর্ভোগে যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর-গহরমলি সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাওRead More
নানা অনিয়ম ও দুর্নীতির বেড়াজালে বন্ধী শাহজালাল সারকারখানা
বিশেষ সংবাদদাতা: নানা অনিয়ম ও দুর্নীতি বেড়াজালে নিমজ্জিত সিলেটের ফেন্চুগঞ্জে অবস্থিত দেশের অন্যতম বৃহত্তম সারRead More



Comments are Closed