কমলগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেফতার ২
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক শিশু এবং ঘটনা ধামাচাপা দেওয়া ও আলামত নষ্টের অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দিনগত রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত শিশু রাহুল আহমেদ রিমনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই দুপুরে কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের পূর্ব বলরামপুর গ্রামের ৮ বছরের এক শিশুকে নিজ বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনের সিঁড়ির নিচে নিয়ে ধর্ষণ করে একই এলাকার জহির মিয়ার ছেলে রাহুল আহমেদ রিমন (১১)। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়া, সহযোগিতার অভিযোগ এবং আলামত নষ্ট করার চেষ্টা চালান স্থানীয় ইউপি সদস্য পতনউষার রশিদপুর এলাকার আব্দুল মোমিন (৪০)।
ঘটনার পর পুলিশি তদন্ত শেষে একই সাথে আলামত বিনষ্ট ও ধর্ষণে সহায়তার অভিযোগে ইউপি সদস্য আব্দুল মোমিনকেও গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু ধর্ষণের ঘটনা ও আলামত নষ্টের অভিযোগে ইউপি সদস্যসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed