রাজনগরে বিয়ের এক মাস পর চা বাগানে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগান থেকে এক যুবক ও এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) সকালে মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের একটি গাছ থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকার মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)।
রাজনগর থানার উপ-পরিদর্শক আমির হোসেন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাগানের পাহারাদার স্বপন রাজভর চা বাগানের ২০ নম্বর সেকশনের আকাশি টিলায় একটি নিমগাছের সঙ্গে তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানালে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, মঙ্গল বাউরী ও বিনতা বাউরী প্রায় এক মাস আগে আদালতের মাধ্যমে বিয়ে করেন। তবে তাদের উভয়ের আগের সংসার ও সন্তান ছিল। এই বিয়েকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই পারিবারিক কলহের জেরেই তারা আত্মহত্যা করেছেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। পারিবারিক কলহের কারণে ঘটনাটি ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Related News
শ্রীমঙ্গলে ভেজাল ও মানহীন পণ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভেজাল অননুমোদিত ও মানহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে মোবাইলRead More
লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার
Manual3 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল ও সমৃদ্ধ বনাঞ্চলRead More



Comments are Closed