খুলনায় চার হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা নগরীতে চার হাজার পিস ইয়াবাসহ আনোয়ার (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বিকেলে লবণচরা থানার পল্লী বিদ্যুৎ সংলগ্ন রেস্টুরেন্ট সাউথ গেট থেকে তাকে আটক করা হয়।
আটক আনোয়ার চট্রগ্রাম জেলার পাহাড়তলী থানার বাসিন্দা সিরাজ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়র জানান, বিকেল সাড়ে চারটার দিকে একটি ইজিবাইক যোগে কয়েকজন ব্যক্তি গল্লামারী থেকে কৈয়া বাজারের দিকে যাচ্ছিল। পল্লী বিদ্যুতের সামনে আসলে গাড়িটি দেখে পুলিশের সন্দেহ হয়। এ সময় আনোয়ারের কাছে থাকা একটি প্লাষ্টিকের ব্যাগ তল্লাশি করে পুলিশ উল্লিখিত পরিমান ইয়াবা উদ্ধার করে।
লবণচরা থানার এসআই মো: শরীফুল ইসলাম বলেন, আগে থেকে আমাদের কাছে সংবাদ ছিল বিপুল পরিমান ইয়াবা খুলনা থেকে পাচার হয়ে কৈয়া বাজারে আসবে। এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে তল্লাশি চালাই। আনোয়ারকে দেখে সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
Related News
ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন, নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে রাবেয়াRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More



Comments are Closed