নরসিংদীতে সিএনজি পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ রাখায় মহাসড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে সিএনজি পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ রাখার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন গাড়ি চালকরা। বুধবার (১২ আগস্ট) সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধ চলে।
জানা গেছে, ঢাকা-সিলেট সড়কের ইটাখোলা থেকে পাঁচদোনা পর্যন্ত সিএনজি পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন চালকরা। এর প্রতিবাদে সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শতাধিক সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকার চালকরা মহাসড়কে নেমে আসেন। তারা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এর ফলে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহিম। তিনি আন্দোলনরত চালকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেন। প্রশাসনের এই আশ্বাসের পর চালকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। বেলা ১২টার দিকে যানবাহন চলাচল আবার স্বাভাবিক হয়।
Related News
মার্কিন ভিসার শর্ত ভাঙলেই স্থায়ী নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: ভিসায় অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ীRead More
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More



Comments are Closed