ফেঞ্চুগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুবেল মিয়া (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে ফেঞ্চুগঞ্জ হাসপাতাল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুবেল মিয়া উপজেলার ছত্তিশ গ্রামের মৃত বাকু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুবেল মিয়া মোটরসাইকেল চালিয়ে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা হাসপাতাল রোডে প্রবেশের জন্য ডান দিকে মোড় নিলে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সুবেল সড়কের পাশের একটি পিলারের সঙ্গে সজোরে আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার কোনো দায় পাওয়া যায়নি। এ কারণে নিহতের পরিবারের পক্ষ থেকেও কোনো মামলা করা হবে না বলে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণের জন্য আবেদন করেন। প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed