সিলেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৫৬ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে কামালবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মো. আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ সুরমা থানার সৈয়দপুর এলাকার কামালবাজার জোড়া ব্রিজের পূর্ব পাশে গুচ্ছগ্রাম সংলগ্ন পাকা রাস্তার মাথায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৩৫৬ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো, হিয়াবরণ এলাকার মৃত উমেদ আলীর ছেলে মো. ফরহাদ আহমদ (৩৩)। তিনি বর্তমানে দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার সোহাগ মিয়ার কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পিটাকরা গ্রামের মৃত শিকন্দর মিয়ার ছেলে বাদশা মিয়া (৫৮)।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, আটককৃত দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed