Main Menu

শান্তিগঞ্জে ৩ দিন ধরে স্কুলছাত্র মারুফ নিখোঁজ

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি: শিশু মারুফ আলমের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে তার পরিবার। ৩ দিন ধরে নিখোঁজ সন্তানের চিন্তায় খাওয়া নেই, ঘুম নেই তার মা-বাবার। দুঃশ্চিতার আত্মীয়স্বজনরাও। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

Manual3 Ad Code

নিখোঁজ মারুফ আলম সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর (কোনারবাড়ি) গ্রামের ব্যবসায়ী আছির আলম ও সামিয়া বেগম দম্পতির ছেলে। সে চন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।

Manual4 Ad Code

তার বয়স ১৩ বছর। গত ৩১ জুলাই বেলা ২ টায় তার নতুন বাড়ি থেকে পার্শবর্তী চন্দ্রপুর পুরনো বাড়ির উঠানে সহপাঠীদের সাথে ফুটবল খেলে। খেলাধুলা শেষে গোসল করে নতুন বাড়ির উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি।

পরিবার ও স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে গত ৩১ জুলাই শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন (ডায়েরি নং ২৩)।

Manual3 Ad Code

পরিবারসূত্রে জানা যায়, তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ৩ ইঞ্চি, নিখোঁজের দিন গায়ে ছিল গোলাপী রংয়ের শার্ট ও জিন্সের প্যান্ট । কেউ মারুফ আলমের সন্ধান পেলে ০১৭৮০৭৯৫০৭১ (বাবা) অথবা ০১৪০৮-০৭৩৫১৬ (ভাই) নম্বরে ফোন করতে অনুরোধ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code