Main Menu

সুনামগঞ্জে নৌকা ডু‌বি‌তে ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে হিন্দু ধর্মীয় কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় ৪ জন নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে জগন্নাথপুর পৌরসভার পশ্চিম ভবানীপুর এলাকার মইয়ার হাওরের বালুচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর গ্রামের কয়েকজন বাসিন্দা দুটি নৌকা দিয়ে পার্শ্ববর্তী ভরাউট গ্রামে একটি হিন্দু ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় একটি নৌকা ডুবে যায়। নৌকায় ৯ জন লোক ছিল বলে স্থানীয় লোকজন জানান। তাদের মধ্যে ৫ জন সাঁতরে তীরে উঠে নিরাপদে ফিরতে সক্ষম হলেও ৪ জন নিখোঁজ হন।

নিখোঁজরা হলেন জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর গ্রামের মৃত জগিন্দ্র দেব নাথ (জাগি নাথের) ছে‌লে হেমেন্ড দেব নাথ (৩০), মৃত সুবল দেব নাথের ছেলে সত্যেন্দ্রনাথ (সতীনাথ) (৬৫), মৃত অনিল দেবনাথের ছে‌লে অরুণ দেবনাথ (৪০) ও মৃত অনিল দেবনাথের ছে‌লে অধীর দেবনাথ (৩৫)।

ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানার পুলিশ সহ সুনামগঞ্জ সিলেটের ফায়ারসার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নিখোঁজদের সন্ধানে দিনব্যাপী উদ্ধার উদ্ধার অভিযান চালিয়ে পূর্ব ভবানীপুর গ্রামের মৃত অনিল দেবনাথের ছেলে অরুণ দেবনাথের মরদেহ দুপুরে এবং বিকেল ৫টায় মৃত সুবল দেবনাথের ছেলে সত্যন্দ্র দেবনাথ (৬৫) এর মরদেহ উদ্ধার করে ফায়ারসার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজ ব্যক্তিদের মরদেহ উদ্ধারে অভিযান বিষয়ে সিলেট সদর ফায়ারসার্ভিসে স্টেশনের লিডার হুমায়ুন কবির বলেন, এতবড় হাওরে নির্দৃষ্ট সীমানা নেই, ৩ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে দুই জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই, বাকি নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌ফিকুল ইসলাম ব‌লেন, হিন্দু ধর্মীয় কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় ৪ জন নিখোঁজ হন। খবর পে‌য়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করে‌ছি। নিখোঁজ চারজনের মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed