সিলেটে রাতে ঘর থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের মুক্তারপুর গ্রামে ঘর থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সিলাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাতির আলী (৩২) মুক্তারপুর গ্রামের মৃত ছৈদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কয়েকজন যুবক বাতির আলীকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে তারা তাকে মারধর করে মৃত ভেবে বাড়ির পাশেই ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ রয়েছে। এ সময় স্থানীয় কয়েকজন নারী চিৎকার-চেঁচামেচি করলে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে গুরুতর আহত অবস্থায় বাতির আলীকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ওসমানী হাসপাতালের জরুরি বিভাগ থেকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সিলাম ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সাবিনা আক্তার আসমা বলেন, “পূর্বপরিকল্পিতভাবে বাতির আলীকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।” তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে দাফন-কাফন সম্পন্ন করে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হবে।
মোগলাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সিহাব মাহমুদ জানান, বুধবার (২৯ জুলাই) বিকেলে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মতে, নিহতের বাড়ির পাশ দিয়ে যাওয়া রাস্তার নির্মাণ কাজ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার বিকেল পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে তিনি।
Related News
বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহীRead More
সিলেটে আবাসিক হোটেল থেকে ৫ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে সিলেট মহানগরRead More



Comments are Closed