জামালগঞ্জের সুরমায় দুটি ড্রেজার সহ বালি বোঝাই ট্রলার জব্দ, গ্রেপ্তার ২
বিশেষ সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদী থেকে দুটি ড্রেজার সহ একটি খনিজ বালি বোঝাই ট্রলার জব্দ করেছে বাংলাদেশ নৌ পুলিশ। পরিবেশধ¦ংসী নিষিদ্ধ ড্রেজার মেশিনে খনিজ বালি উক্তোলন ক্রয় বিক্রয় পরিবহনে জড়িত থাকায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) নৌ পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার (এসপি) ফাল্গুনী পুরকায়স্থ এমন তথ্য নিশ্চিত করেন।
গ্রেফারকৃতরা হলেন, নেত্রকোনার খালিয়াজুরির ফতুয়া গ্রামের মস্তু মিয়ার ছেলে হৃদয় মিয়া, একই গ্রামের আজিদ মিয়ার ছেলে হৃদয় মিয়া।
মঙ্গলবার রাতে বালি বোঝাই ট্রলার, ২টি ড্রেজার সহ প্রায় পৌনে ১০ লাখ টাকার আলামত জব্দ দেখিয়ে ২ জনকে গ্রেফতার ও অপর একজনকে পলাতক আসামি দেখিয়ে জামালগঞ্জ থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন লালপুর নৌ পুলিশ ফাঁড়ির এএসআই আল ইমরান বিন রাজ্জাক।
মামলা সুত্রে জানা গেছে, অভিযুক্ত আসামিরা পরস্পরের যোগসাজসে দ্বীর্ঘ কয়েকমাস ধরে জামালগঞ্জের সুরমা নদীর বিভিন্ন পয়েন্টে ড্রেজার মেশিনে খনিজ বালি উক্তোলন করে ক্রয়-বিক্রয় ও পরিবহন করে আসছিলো।
মঙ্গলবার বিকেলে জামালগঞ্জের লাল পুর নৌ পুলিশ ফাঁড়ির চেকপোষ্টে দায়িত্বরতরা বোঝাই ট্রলার, ২টি ড্রেজার সহ প্রায় পৌনে ১০ লাখ টাকার আলামত জব্দ করে ওই দুজনকে গ্রেফতার করেন।
অভিযোগ উঠেছে, নৌ পুলিশ সিলেট অঞ্চলের সুনামগঞ্জের জামালগঞ্জের লালপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ ফাঁড়ির বাহিরে অবস্থান করেও গোপন সমঝোতায় জব্দকৃত বালি বোঝাই ট্রলার, ড্রেজার, গ্রেফতারকৃতদের ছেড়ে দিতে নানা কৌশল অবলম্বন করেন। বিষয়টি নৌ পুলিশের উর্ধত্বন কর্তৃপক্ষের নজরে আনলে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
অভিযোগ অস্বীকার করে লালপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ সজল কুমার কানু বলেন, আমি বাহিরে আছি এ নিয়ে পড়ে কথা বলব। তিনি আরোও বলেন, বেশ কয়েকজন সাংবাদিকের সাথে আমার সূসম্পর্ক রয়েছে।
Related News
জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষেরRead More
সিলেট-গোবিন্দগঞ্জ সড়কে কাজে ধীরগতি, দুর্ভোগে ৫০ লাখ মানুষ
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সিলেট-গোবিন্দগঞ্জ-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের উন্নয়নকাজে ধীরগতি ও দীর্ঘসূত্রতায় চরম দুর্ভোগRead More



Comments are Closed