সিলেট শিক্ষা বোর্ডের নতুন সচিব অধ্যাপক শাহজাহান কবীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মুরারি চাঁদ সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কবীর। একই সঙ্গে শিক্ষা বোর্ডের সংযুক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনরত অধ্যাপক চৌধুরী মামুন আকবরকে মুরারি চাঁদ সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ বদলির নির্দেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মুরারি চাঁদ সরকারি কলেজ, সিলেটের রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কবীরকে প্রেষণে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওএসডি এবং সিলেট শিক্ষা বোর্ডের সংযুক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনরত অর্থনীতি বিভাগের অধ্যাপক চৌধুরী মামুন আকবরকে মুরারি চাঁদ সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ২৮ জুলাই ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিনের অপরাহ্ন থেকেই তারা স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
Related News
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।Read More
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More



Comments are Closed