সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: টানা তিনদিন বিরতির পর গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০ মাস বয়েসি এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত্যুবরণকারী শিশুর নাম রায়হান। সে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকার এরশাদ মিয়ার ছেলে।
তাকে নিয়ে সিলেট বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১০৯ জন। তাদের মধ্যে ৪জন নিশ্চিত হামে এবং বাকীরা উপসর্গে মারা গেছে।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, রবিবার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৭২ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২০ জন, ওসমানী মেডিকেল হাসপাতালে ৩০ জন, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩ জন ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ২৬৮ জন সন্দেহভাজন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮০ জন, ওসমানী মেডিকেল হাসপাতালে ৮৫ জন, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ১৩ জন, মাউন্ট এঢোরা হাসপাতালে ৩ জন, পার্ক ভিউ হাসপাতালে ১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১১ জন, আল হারামাইন হাসপাতালে ২ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪১ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৮ জন ভর্তি আছেন।
প্রতিবেদনে জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ জন।
Related News
সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৫৯
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও একRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৯৭
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনRead More



Comments are Closed