Main Menu

‘দুর্নীতিবাজ ও দুর্বৃত্তদের আস্ফালনে শহীদদের আত্মা কষ্ট পাচ্ছে’

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেছেন দুর্নীতিবাজ, ঋণখেলাপি, দুর্বৃত্ত ও চাঁদাবাজরা আজ বেপোরয়া। সু শাসন, সংস্কারের মুলা ঝুলিয়ে ঐতিহাসিক গণভোটের রায় ও যৌক্তিক সংস্কার আজ আইসিউতে। আইন শৃঙ্খলার বুনিয়াদ ভেঙ্গে পড়েছে। অর্থনৈতিক স্থবিরতা, নিত্যপণ্যোর অব্যাহত মূল্য বৃদ্ধি ও অগণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বনে বিচার বহির্বুত হত্যাকাণ্ড, মব সন্ত্রাসের কারণে জনমনে অজানা এক শংকা বিরাজ করছে। দেশ কি আবারও সহিংসতার দিকে ধাবিত হচ্ছে?

Manual5 Ad Code

তিনি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলার তীব্র নিন্দা করে বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের গৌরবজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের এ অপমানে দায়ভার সংশ্লিষ্টদের নিতে হবে। দুর্নীতিবাজদের আস্ফালন চেপে ধরতে দেশের যুব ও ছাত্র সমাজকে আজ অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আগামী ৩ আগস্ট দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সমাবেশকে সফল করার জন্য যুব ও ছাত্র সমাজের প্রতি আকুল আহ্বান জানান। সাফকথা, দুর্নীতিবাজ ও দুর্বৃত্তদের আস্ফালনে শহীদদের আত্মা আজ কষ্ট পাচ্ছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টায় দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual4 Ad Code

যুব ফোরামের কেন্দ্রীয় আহবায়ক, নিয়াজ কুদ্দুস খানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব ফোরামের সিনিয়র যুগ্ম আহবায়ক শিক্ষানবীশ আইনজীবী তামিম রহমান চৌধুরী, মিজানুর রহমান, জুয়েল আহমদ নীপু , সৈয়দ রাসেল, শাবি ছাত্রনেতা আরিয়ান এম এইচ মনি, এনজিও কর্মী মোঃ এহছান মজিদ ছাদি, তাহমিনা আক্তার রিমা প্রমুখ।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code