অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ
বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ সুরমা প্রেসক্লাব, সিলেটের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেট সুরমা’র সাবেক স্টাফ ফটোসাংবাদিক আব্দুল খালিক কে দেখতে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
শুক্রবার (১৭ জুলাই) সকালে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে কিছু সময় কাটান এবং চিকিৎসার খোঁজ খবর নেন।
পরে তাঁর সুস্থতা কামনায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশেষ দোয়া অনুষ্টিত হয়। মোনাজাত করেন বিশিষ্ট শ্রমিক নেতা আবু বকর সিদ্দিক।
উল্লেখ্য, গত ১০ জুলাই শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুখলা হাড়িয়ারচর গ্রামের নিজ বাড়ির মেঝেতে পড়ে গিয়ে বুকের বাম পাশের হাড়ে আঘাতপ্রাপ্ত হন সাংবাদিক আব্দুল খালিক। তিনি বর্তমানে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বিল্ডিং-এর ৭ম তলার ৩৭ নং ওয়ার্ডের ৪ নং ইউনিটে চিকিৎসাধীন আছেন।
নেতৃবৃন্দ ফটোসাংবাদিক আব্দুল খালিকের সুস্থতার জন্য দেশ ও প্রবাসের সর্বস্তরের সকলের কাছে দোয়া করার অনুরোধ জানিয়েছেন।
Related News
জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত না হলেওRead More
সিলেটে ৬ মাসের মধ্যে চালু হবে ক্যান্সার ও কিডনি ইউনিট
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী হাসাতাল চত্বরে নির্মিত ১০০ শয্যার বিশেষায়িত ক্যান্সারRead More



Comments are Closed