সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আকরাম আলী (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (২৮ জুন) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম তালুকদার।
পুলিশ জানায়, শনিবার (২৭ জুন) বিকেল ৫টায় উপজেলার লক্ষিপুর ইউনিয়নের চানপুর গ্রামে বাক ও শ্রবন প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ করে আকরাম আলী (৩৫)। ভিকটিমের পরিবারের এমন অভিযোগে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করে থানা পুলিশ।
অভিযুক্ত আকরম আলী একই ইউনিয়নের তিলুরা এরুয়াখাই গ্রামের মৃত ইরশাদ মিয়ার ছেলে।
এ ঘটনার পর ভিকটিমকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
ঢাকার বিমানবন্দর থেকে জগন্নাথপুরের প্রবাসফেরত সুজন নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: ওমান থেকে দেশের মাটিতে পা রেখেছিলেন যুবক এমডি সুজন (৩০)। কিন্তু ঢাকারRead More
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More



Comments are Closed