সুনামগঞ্জে মাদ্রাসা থেকে ফেরার পথে অষ্টম শ্রেণীর ছাত্রী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলা সদরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নাজিফা জাহান মনি (১৩) নামের অষ্টম শ্রেণীর এক আলিয়া মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হয়েছে।
নিখোঁজ শিক্ষার্থী সদর উপজেলার মাইজবাড়ি গ্রামের মোনাজ্জি হোসেনের মেয়ে। সে স্থানীয় দ্বীনি সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জুন) দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে আনুমানিক দুপুর ২টা থেকে ৩টার মধ্যবর্তী সময়ে সে নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
মেয়ের কোনো সন্ধান পেলে বা এই বিষয়ে কোনো তথ্য জানা থাকলে অবিলম্বে সুনামগঞ্জ সদর থানা পুলিশকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন নিখোঁজ শিক্ষার্থীর বাবা মোনাজ্জি হোসেন।
Related News
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More
ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস এবং নিষিদ্ধ সংগঠনেরRead More



Comments are Closed